ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

‘হারিয়ে যাচ্ছি, যদি ভুল করে থাকি মাফ করে দিও, থাকতে কেউই বুঝেনা হারিয়ে গেলে সবাই খোঁজে’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই লেখার একটি পোস্ট দিয়ে সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রুমান বেপারী (১৯) নামে এক যুবক। নিহত রুমান দোহার উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসুর বেপারীর ছেলে।


নিহতের মা রুনা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে রুমানকে ঘরে না পেয়ে তার মোবাইলে একাধিকবার ফোন দেয়া হয়। পরে পাশের নির্মাণাধীন একটি ভবনে রুমানের মোবাইলে রিংটনের শব্দ শুনতে পেয়ে সেখানে গেলে উক্ত ভবনের রডের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান রুমানের মা। পরে তার আত্নচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় রুমানের লাশ উদ্ধার করেন। পরে নিহত রুমানের মোবাইলে রাত ৯টা ১৬ মিনিটে দেয়া ফেসবুক পোস্ট দেখতে পাওয়া যায়। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি নিহতের পরিবার।


পরে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑